ছড়া ছন্দ কবিতা
বৃষ্টি মানে সুখ

বৃষ্টি মানে সুখ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

আকাশ জুড়ে মেঘের ভিড়ে
সূর্য লুকোয় মুখ;
দাদু হাঁকেন ছাতা মাথায়
“বৃষ্টি মানে সুখ”।

চোখ ধাঁধানো আলোর ঝিলিক
বুক কাঁপানো ডাক;
চাষার ব্যাটা মত্ত খেলায়
খোলায় মেখে পাঁক।

কৃষক জায়া গুনগুনিয়ে
রুইছে সোনার ধান;
সদ্য কিশোর আলে বসে
টানছে ব্যাঙের তান।

কৃষক ভায়া ব্যস্ত ভীষণ
মাথায় বেতের ছাতা;
বলদ যুগল কাটছে জাবর
দুলিয়ে সুখে মাথা।

খাল বিলেরাও বেজায় খুশি
ভরছে সবার ঘর;
জীবন সুধা বিলিয়ে যাবে
সারা বছর ভর।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা