অসম যুদ্ধ
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
খুনসুটি আর অভিমানের ঢল,
কফি হাউসে ধোঁয়া ওঠা কাপে
থমকে থাকে শহরে লালচাল।
শীত স্পর্শনামায় বুকে তুষার
পাইন গাছে আটকে হাজার চোখ,
পাহাড় কাটা রাস্তা ভীষণ গভীর
তোমার নামে ছুঁয়েছে হাজার শোক।
বিজ্ঞাপনে রাখছি নজর রোজই
কুঁড়ে ঘরের চালে সাধের চাঁদ,
ধ্রুবতারা একলা থাকার লোভী
জড়িয়ে আছে মিথ্যে মায়ার ফাঁদ।
ভেতর ভেতর ভাঙছে লক্ষ বাঁধ
আকাশ বুকে অভিযোগ লিখে নিও,
নাম না জানা নীলচে কোনো খামে
এক মুঠো সাগর সাজিয়ে দিও।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর