আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
প্রচ্ছদ

প্রচ্ছদ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুবীর চৌধুরী

চলমান দুটি বাক্স চারপাশে
মাঝে মাঝে এসে দাঁড়ায়
নানা রকম গল্প করতে করতে
ফিরে যায় নিজের জায়গায়।
মাঝে মাঝে মনে হয়
বেশিরভাগ সময় ওরা মিথ্যে বলে
যা নরকের মত
ওদের সঙ্গে কেন মুখোমুখি হই
কেনইবা গড়াতে গড়াতে চলে যাই
বেশ কিছুদূর,
পাড় ভেঙে সাগরে গড়ায়
কখনো স্মৃতি মেদুর প্রান্তের বাতাস মেখে
কেউ নিয়ে যায় সাযুজ্য ভ্রমণে
স্বেচ্ছায় ভেঙে দেয় খেলাঘর
রোমন্থন করি স্বপ্ন সুখ, মৃগনাভির
সুবাসে
জড়িয়ে থাকে অপার আনন্দ
মধ্যরাতের আকাশে খসে পড়া আলো
ছুটে আসে,আবার মাঝ পথেই বিলীন হয়ে যায়
সুখানুভূতির অস্পষ্ট প্রচ্ছদ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা