সামাজিক কবিতা ছন্দ কবিতা
ওরা জীবনের কথা কয়

ওরা জীবনের কথা কয়

পড়া: 7 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

মাটির চাদরে অনেক আদরে
জীবন সাজিয়ে রয়;
ওদের শ্রমে, ওদের ঘামে,
আগামীর ভাঁজে ভয়।
খাদ্য যোগায়, বস্ত্র যোগায়
ওরাই জগৎময়;
ওদের রক্তে লেখা ইতিহাস
জীবনের কথা কয়।
কাস্তে চালায়, হাতুড়ি শানায়,
যন্ত্রে ভাঙায় ভয়;
সভ্যতাকে যোগায় আলো,
নিজেকে করে ক্ষয়।
ওরা মাটির বসনে রয়,
ওরা জীবনের কথা কয়;
লাখো ঝড়-বাধা বুক পেতে সয়,
ওরা শেখেনি পাইতে ভয়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা