ভারতী
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কি ভাবছেন?
'ভারতী' বলতেই কি একটা ছবি ভেসে উঠলো আপনাদের
মনে ?
মাননীয় ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ আমি একটু সাহায্য
করছি আপনাদের....
ভারতী
একটা ষোল বছরের মেয়ে
ওর খোদাই করা মুখে এখন লেগে থাকে বিষণ্ণতার রং
ওর গভীর চোখে এখন হতাশার জলছবি
'পড়াশুনায়, সব কাজে আগ্রহ থাকা মেয়েটি এখন প্রায়ই
অন্যমনস্ক থাকে'..এমনটাই বললো আমার স্টাফরুমের
কলিগরা
এই ধরণের ভারতী দের বোধহয় আপনারা দেখেন
স্কুলে,টিউশনিতে, রাস্তায়, বাসে, ট্রেনে কিংবা এখানে
সেখানে অথবা ফুটপাথে
আমার ভারতী দশম
আমার ভারতী ষোল
ষোল বছরের একটি পড়াশুনায় আগ্রহ থাকা মেয়েটি যখন
পরপর অ্যাবসেন্ট থাকে
তখন চিন্তা হয় না!?
একদিন দুইদিন তিনদিন
প্রথমে ভাবলাম কোনো কারণ
তারপর ভাবলাম কোনো কাজ
তারপর ভাবলাম অসুস্থ নয় তো ভারতী?!
এ যাই, ভারতী স্কুলে আসছে না কেন রে?
পিছন থেকে একজন বললো
ম্যাডাম ওর বিয়ে
আমি বললাম কার?
ভারতীর স্যার।
আমি শুনতে পাচ্ছিলাম অন্ধকারের উল্লাস
পাঁচ অক্ষরের যে শব্দটার নাম ঐ যে আপনারা যাকে
'নেতিবাচক' বলেন
তারা যেন উলুধ্বনি দিচ্ছে
আর সেটি ঠিক শোনাচ্ছিল বীভৎস কালো অন্ধকারের
উল্লাসের মতো
আ- আ -আ-আ -আ
আমি যেন দেখলাম
কুসুম কুসুম মেয়েটির মাথা নীচু
মুখের বলিরেখায় আনন্দের ঢেউ নেই
বিষাদ আর না বলা হাহাকার হাত ধরে আছে
পড়া,খেলার বদলে বিয়ের পিঁড়িতে বসে ও কি তাহলে
ভেসেই গেল??
ভাসিয়ে দিলাম আমরাই।হ্যাঁ আমরাই আত্রেয়ীর জলে??
তারপরই হঠাৎ একদিন দেখলাম
আমাকে অবাক করে দিয়ে
সিঁথিতে টিকটিকে লাল সিঁদুর
দুহাতে শাখা পলা নিয়ে
সেই ভারতী
যে ভারতী দশম
যে ভারতী ষোল
আমার রাগ ছিল
ওকে দেখে বেড়ে গেল আরও...
বললাম পড়া করেছো?
ভারতী -মাথা নীচু
একদম চুপ
চুপ করে থেকো না
Ans me ভারতী।পড়া,পড়া হয়েছে??
ভারতী মুখ খুললো
কথা এলো না
কে যেন কি যেন
ওকে আটকে দিচ্ছে
সেদিকে ভ্রুক্ষেপ না করে বললাম
Speak out ভারতী
পড়া করেছো??
ও হয়তো অনেক কিছু বলতে চাইছিলো
একটা গোঙানির মতো শুনতে পেলাম
কথা না
মাথা নাড়লো 'না -আ -আ -আ'
টেবিল চেয়ার ছেড়ে
ওর দিকে এগোতে এগোতে
চিৎকার করলাম
যাও না যাও বিয়ের পিঁড়িতে বসো গো যাও
ভারতী এবার আর ধরে রাখতে পারলো না
স্যার, বিশ্বাস করুন আমি বিয়ে করতে চাইনি স্যার।
একদম না।
আমি পড়তে চেয়েছিলাম
আরও শিখতে...
প্রথমে বুঝতেই পারিনি স্যার....
সুইসাইড করার চেষ্টা করেও মরতে পারলাম না স্যার
মরতে পারলাম না স্যার..
এতদিন পরেও শুনতে পেলাম অন্ধকারের উল্লাস
আ - আ-আ-আ -আ
সেদিনের পর থেকে /তারপর থেকে যেখানেই পড়তে
থাকা মেয়ের, কমবয়সী মেয়ের বিয়ের খোঁজ পান
দৌড়ে যান স্যার
গাইতে থাকেন
'আমরা করবো জয়
আমরা করবো জয়.....'
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর