শোক/স্মৃতির কবিতা গদ্য কবিতা
বিজয়া

বিজয়া

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

তুহিনশুভ্র মণ্ডল

শূন্য মণ্ডপ। ফাঁকা।
তুমি নেই। মা.......
অথচ একটু আগেই তুমি ছিলে।
উলু, শঙ্খধ্বনি। ঢাকের বাদ্য।
তোমাকে প্রণাম জানিয়েছে
কত মন!
বলেছে
মঙ্গল করো মা।
ভেবেছে, আর কটা দিন যদি থাকতে!
তবুও তুমি সকল শূন্য করে দিয়ে
চলে গেলে।
এখন সবাই ফিরে যাবে। যার যার ইচ্ছা অনুযায়ী।
কেউ প্রতিমা নিরঞ্জনে। কেউ বিসর্জন শোভাযাত্রায়।
কেউ এখন বিজয়ার চিঠি লিখবে বলে
পূজার ছুটির আগেই
কিনে রেখেছে পোস্টকার্ড অথবা ইনল্যান্ড লেটার।
বাড়িতে গিয়ে লিখতে বসে
শ্রী রমেশুবাবা....
বিজয়ার প্রণাম নিও।
অনেকদিন তোমার সঙ্গে কোনো কথা হয়নি।
সামনাসামনি আর কোনোদিনও হবে না।
তবুও অন্য দিনের থেকে
তোমাকে বেশী মনে পড়ে
পূজা এলে
আমার কাছে এখন পূজা মানে তুমিও..........

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা