মন
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মনকে এক লহমায় নিয়ে যাওয়া যায়
বালুরঘাটের বুকের ভিতর জমে থাকা হেমন্তের কুয়াশায়
দিল্লীর ইন্ডিয়া গেটে, চাঁদজোছনার কাছে।
পুনর্ভবার জলে ঘর বাঁধা নৌকাকে ভাসিয়ে দেওয়া যায়
যমুনার জলে
কিংবা
ধান শরীরের শিশিরকে বসিয়ে দেওয়া যায় পদ্মপুকুরের
পাতায় পাতায়
আত্রেয়ী নদীর গায়ে লেগে থাকা মাছশিকারীরা বিঁধতে
চাইছে জলের ভিতরে থাকা জীবনকে
মনের ভিতর জন্ম নেয়
এমন মনকে মন করা দৃশ্যও
কখনও আবার
দেখা ও না দেখার কল্পনার মাঝে ধ্যানবিন্দুতে স্থিত হয়
সেই মন
সেখান থেকে জন্ম নেয়
একটা ছোট্ট জিজ্ঞাসা
মন রে!
তুই প্রতি মুহূর্তে জন্ম নিচ্ছিস কোথা থেকে?!
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর