হে আঁধার সময়, সুবিচার দাও
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
একটি অনির্বচনীয় ফুল
এইমাত্র ফুটেছে।
গহীন অন্ধকারকে সঙ্গী করে
সদ্যই প্রস্ফুটিত হয়েছে সে।
চতুর্দিকে লক্ষ লক্ষ কণ্ঠের ধারাবর্ষণে
সিক্ত হচ্ছে ফুলটি
একটু একটু করে পাপড়ি মেলছে সে
কি আশ্চর্য!
যতবার প্রকাশিত হচ্ছে
ততবার যেন বেড়ে যাচ্ছে
অগণন মানুষের কণ্ঠ নিঃসৃত প্রত্যয়
আরও একটু নিজেকে মেলে ধরতেই
আকাশে উঠলো মুষ্টিবদ্ধ হাতের পৃথিবী
বজ্রনির্ঘোষ কণ্ঠে বলে উঠলো জনতা
'উই ওয়ান্ট জাস্টিস'
যে ফুলের সৌন্দর্য,সৌরভ ছড়িয়ে দেওয়ার কথা
সবাইকে অবাক করে দিয়ে
প্রতিবাদের মিছিলকে সাক্ষী রেখে
সেও ঘোষণা করে দিল 'বিপ্লব'
তার কণ্ঠ ইথার তরঙ্গে ছড়িয়ে যাচ্ছে দিগ্বিদিক
'আই ওয়ান্ট জাস্টিস'
'উই ওয়ান্ট জাস্টিস '
হে, আঁধার সময়, আমাদের সুবিচার দাও...........
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর