সামাজিক কবিতা গদ্য কবিতা
নিন্দার ঝড়

নিন্দার ঝড়

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

অমিতা দত্ত

পারা আর না-পারার মাঝে
চিরদিনই দাঁড়িয়ে থাকে এক অপদার্থ সাঁকো,
বিচক্ষণ নামের ভড়ং পোশাকে আবৃত
অনেকগুলো মুখোশ হা-হা রবে
চিৎকার করে মাপকাঠি হাতে।
কে দেয় এই অধিকার ওদের!!
এমন লাবণ্যে ভরা পৃথিবীকে
ওরা জাজমেন্টাল চোখে দেখে!
সত্য—মিথ্যে, বাস্তব—নাটক;
চুলচেরা বিশ্লেষণের মতো করে
এক পৈশাচিক রায় দেয় অবিরত।
ওরা কি জয়ী? নাকি সবটাই
মেকি অভিনয় আর পরাজয়ের গ্লানি।
ওরা সাঁকোর মাঝে দাঁড়িয়ে থাকা জন—
এদিক দেখে, ওদিক দেখে আর
সাফল্য—ব্যর্থতার হিসাব কষে,
ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে দেয় নিন্দার ঝড়।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা