সামাজিক কবিতা গদ্য কবিতা
ভয়

ভয়

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

অমিয় কুমার চৌধুরী

ভয় আমার সার্বজনীন
ভয় গড়ে দেয় আমার জীবন
ভয় পাই ধর্মকে
ভয় পাই অধর্মকে
ভয় আমার নারীত্বে
ভয় আমার সতীত্বে
ভয় দেখায় দিনের আলো।।
ডাইনে ভয়, বাঁয়ে ভয়
পায়ে পায়ে বসবাস করে ভয়।
বেড়ে গেছে হিংসার চাষ
পথে ঘাটে হিংসার দাপট
মুখোশ দেখে কাঁপন ধরে শরীরে।
এক হাতে সাহস, অন্য হাতে ভয়
আমি খোঁজ করি ঈশ্বরীয় নিরাপত্তা।
ভাঙ্গা রাতে জেগে ওঠে আরো ভয়
সুরক্ষিত হৃদয়ে ভয় আমার স্থায়ী বাসিন্দা।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা