আরশি
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
চিরবিজয়িনীর চিত্রাঙ্কিত ধূসর ক্যানভাসে,
জীবনের প্রতিচ্ছবি বিলীয়মান নীলাভ তমসায়
গোলাপচারার স্নিগ্ধতায় বসন্ত যাপন করা।
জীবনের একযুগ পেরিয়ে ত্রহ্যস্পর্শের ছোঁয়া
বুবুক্ষু মহামারী আগত নবজোয়ারে,
বিদ্যুতের তীব্র গতিময়তায় নষ্ট মোহাবরণের খোলস
মনোসমীক্ষণবাদে নৈরাশ্যপীড়িত অস্তিক্যবাদের সূচনা।
স্মৃতিমেদুরতা আজ নাট্যকারের জলসা
বালিঘড়িতে জাজ্বল্যমান সময়ের নুড়িপাথর,
অবশিষ্টাংশ নীরবতায় অবহেলার সৌন্দর্যবোধের বিকাশ,
তারুণ্যের ছোঁয়া আজ ধূমীয়মান নাইট্রিক অ্যাসিড।
রাত যত গভীর, নিদ্রাহীনতার প্রকোপ ততই দৃঢ়
এ কুজ্ঝটিকা বেদনার সমার্থক, শিশির চাতকের অশ্রুবারি,
লিঙ্গবৈষম্য নেই, রয়েছে যূথভ্রষ্ট সম্প্রদায়ের আর্তনাদ,
হিমাদ্রীর শিরে বজ্রপাত দায়িত্বজ্ঞানহীনতার সাক্ষ্য বহন করে।
পূজার নৈবেদ্যে ভক্তিভাবের ছোঁয়া
আত্মদাম্ভিকতার নিদর্শন শূন্যমার্গের বিজ্ঞাপনে,
প্রতিপদের ক্ষয়িষ্ণু চাঁদ তার উপর জ্যোৎস্নাধারা ঢালে
হৃদয়ের নৈরাশ্যপীড়িত যন্ত্রণা হাহাকার করে মরে।
প্রেম ও বিপ্লবের ধ্রুবক উষ্ণতার তারতম্যে বিপথগামী
দীননাথের তেজ দুই মেরু ছোঁয়ার প্রত্যাশায়,
হোক না একটি ছোট গল্প সভ্যতার দূষণকে আশ্রয় করে
কঙ্কালসার সমাজকাঠামোয় নতুন একটি প্রাণের সঞ্চার হোক।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর