পরিবারকেন্দ্রিক কবিতা গদ্য কবিতা
মায়ের অ-সুখে

মায়ের অ-সুখে

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কণিকা বর্মন

মায়ের অসুখ করলে শত পুরোনো ধুলো এসে
ধূলায়িত করে সানন্দের চৌখুপি মন্দির।
বরগার খাঁজে খাঁজে জমা হয় বিষণ্ণতা,
ঝোলে পতঙ্গজাল, ঝোলে অনাড়ম্বর।
বারান্দায় রোদ থাকে না, হাওয়া আসে না,
বুকের নদীটা মরা গাছ হয়ে দাঁড়িয়ে থাকে
মাঝির ডাঙার তালমাটির সমতলে।
আমি সরতে থাকি বিন্দু থেকে বিন্দুতে,
হাত থেকে খসে পড়ে আমার পোড়া কপাল,
পুড়ে যায় জন্মতারিখ, পোড়ে খামারবাড়ি,
দগ্ধ শস্যের তাপীয় গন্ধে মা যখন সেরে ওঠে,
আলোর শিয়র ধরে দেখি সাজানো বাতিস্তম্ভ।
নদী আলোড়িত হয়, বনে বনে জন্মে চিরহরিত,
বিন্দু থেকে আমি হয়ে উঠি যত্নের ঘৃতকুমারী।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা