আলোর খোঁজে
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
শুধু আমি একা দাঁড়িয়ে—
বড় নিঃসঙ্গ, বড় একা,
ভয় হয় মনে।
একটু আলোর খোঁজে,
রাতের পর রাত হাঁটতে থাকি অন্ধকারে।
আমি খুঁজে বেড়াই এমন এক আলো,
যা রবির কিরণের প্রথম এক জ্যোতির্ময় কিরণের মতো
ছড়িয়ে দেবে আমার সমস্ত শিরায়-উপশিরায়।
যা আমাকে স্নিগ্ধ করবে,
পবিত্র করে উত্তপ্ত করবে।
আমি চাই এমন এক আলো,
যে আলো আমার সমস্ত ভালো-মন্দ মিলিয়ে
তার আলোতে আলোকিত করবে।
যে আলোতে আমার হৃদয় কখনো ম্লান হবে না।
আমার চাই এমন এক আলো—
ঠিক তোমার মতো।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর