দেশাত্মবোধক কবিতা গদ্য কবিতা
রবি তুমি অমর

রবি তুমি অমর

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কামাল হাসান

যারা তোমায় লাঞ্ছিত করেছে
চূর্ণবিচূর্ণ করেছে হৃদয়!
যারা ভেঙেছে, করেছে পরিহাস
তুমি কি পারবে?
ভুলতে;এই লজ্জা অপমান!
যারা মিথ্যায় গায় সোনার বাংলা
বাজায় মিথ্যে বিষের বাঁশি,
তারা পরুক গলায় ফাঁসি।
তারা কি জানে গীতবিতান!
পড়েছে কি সঞ্চয়িতা?
ওরা যে মিথ্যায় বাংলা বলে
এ ভাষা, এ বাংলা এ মোদের প্রাণ।
বেঁচে থাকলে লজ্জায় মুখ ঢাকতো
বাউল গগন হরকরা।
কারা তারা! কি ওদের পরিচয়?
ওরা ব্যর্থ বারবার।
এরা কি রাজাকার না মীরজাফর।
রবি তুমি অনন্ত অসীম
তুমি আজও প্রবাহমান।
বিশ্বের সকল প্রান্তে প্রবাহিত
তোমার এই শ্রাবণের ধারা।
হে বিশ্ব বরণ্য, হে বিশ্ব গুরু।
ক্ষমা করো মোদের এই দুর্দিনে
মোরা পারিনি, তোমার;
সম্মান রক্ষায় আজও ব্যর্থ।।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা