মাটির গান
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নির্বাচিত পাখির গান আর ভাওয়াইয়া সুর।
সন্ধ্যাফুলের নীরবতায় পাখি পালাটিয়া গায়,
সেই সুর শমীবৃক্ষ থেকে বাণগড় ছুঁয়ে যায়।
জালের মতো ছড়িয়ে পড়ে বক-বলাকার সারি,
সুনীল আকাশে দই-সাদা মেঘ খেলে লুকোচুরি।
হেলেদুলে উকি মারে তুলাইপার্জি ধানের শিষ,
খতুর সাথে রঙ বদলে গল্প লেখে অহর্নিশ।
দিঘির জলে শশী দোলে নলেন গুড়ের হাওয়া,
দোতরা বাজে হৃদয় মাঝে দরিয়া সুরে গাওয়া।
ভিড়ে ঠাসা তারাদের কলোনি—গমগমে আকাশ,
রাতবিরেতে হেলায় পাই ঝুঁই ফুলের সুবাস।
বুক উজাড় করে স্বপ্ন দেখায় টাঙ্গন, আত্রাই—
তাই তো মোরা কৃষকের বেশে মাটির গান গাই।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর