সামাজিক কবিতা গদ্য কবিতা
নিম ফুলের মধু

নিম ফুলের মধু

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

জ্যোতিব্রত চক্রবর্তী

দু'দিন বাদে আহ্লাদি পুতুলের বিয়ে
বেঁধেছি সুতো কাঠের লরির মুখে
লরি ভর্তি মাটি, তৈরি সোনালি পুতুল
সাতপাক, শুভ দৃষ্টি, মালা বদল
বিয়ে শেষ, ভোজ শেষ, শেষ আলো
এলো ঝড়, যে পুতুল আমার বর
ঝড়ে নেই বাঁচার আশা, তবুও আঁকুপাঁকু
তীব্র কাঁপন, দ্রুত শ্বাস, অলৌকিক মরণ
বজ্র ঝলসানো শরীর, কাপড় আচ্ছাদিত
ও পাথর আমি বোবা নেমে এল বৈধব্য।
উপহাসে আজ সে জীবন উদাসী বাবার বুকে
ছোটোবেলায় মা ঝুলত দূর আকাশে..
বাবা মেয়ে ধুলো মাটি সংসার, কুঁড়োই প্লাস্টিক
হাত পুড়িয়ে বাজারে রেলওয়ে প্লাটফর্মে।
বেলা ঝুবল উঠল জামা গায়ে, বাবা কীर्तनে...
এই আঁধার দেশে নবযৌবনা একা সাহস বুকে।
শরীরী অশরীরী
উঁকি মারে প্লাস্টিক স্তূপের আড়াল
আমি চিনি ওরা লম্পট আর যত যাবতীয় শয়তান।
জানাজানির ভয় মুখে গুঁজি কাচ গুঁড়ো
ক্রোধে ফুঁ দেই জোরে ওদের বিশ্রী মুখে,
অমনি লুকিয়ে পড়ে, কেউবা যায় পালিয়ে।
ভেঙেছে আসর বাবার পথসাথি ইলেক্ট্রিক আলো
বাবা এলো, মুখে উঠল ভাত, ক্লান্ত জোৎনাঘুম।
ঘুমের ভেতর আলোকিত দ্বার রইল প্রহরী রাজার
প্রভাতবেলায় পরিচিত স্বপ্নে, এলেন রাজকুমার
পালাই দূরদেশে...
মা নেই, দেখবে আমিও নেই, থাকবে বসে
তুমি একা আউলে বাউলে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা