আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
সেক্টর ফাইভের মেয়ে

সেক্টর ফাইভের মেয়ে

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

দেবাশিস মহন্ত।

আকাশের গাল বেয়ে
তোমাকে নিয়ে যাব,
দীর্ঘনিঃশ্বাস কমে এলে
তোমাকে নিয়ে যাব আহেরীটোলায়
হাড়কো থেকে একটু দূরে
দেখাব
শূন্যে ঝিকমিক ঝুলে আছে জল
কেমন করে
মাকড়সার জালে
আলো কমে এলে
রেলিংয়ে বসা একটা কাক
কীভাবে আর একটা কাকের মুখে
গুঁজে দেয় খাবার
হঠাৎ পাটকাঠিতে আগুন জ্বালিয়ে
তোমার মুখের কাছে ধরে বলব—
কত কালো হয়ে গেছ তুমি!
সেক্টর ফাইভের মেয়ে
সাবধানে
অটোতে নেমে যেও চিংড়িঘাটায়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
বাপ্পাদিত্য দে

ভালো লাগলো কবি।

কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা