নাচে জন্ম নাচে মৃত্যু
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
শ্রাবণের সুর দরজার ওপার
বিশুদ্ধ হোক হৃদয়ের আঁধার
বিসর্জনের পথে গায় চন্দ্রাবলি
একতারা হাতে ঈশ্বরী শ্যামলী
হে শতদল
পাপড়ি মেলো খোলা জানালায়
আকাশের অনন্ত সাদা সীমানায়
সমস্ত জীবন তোমায় খোঁজে
সৃষ্টির নৈসর্গিক জীবনবোধে
হে ব্রহ্মাণ্ড
কবির জন্ম পুণ্যের ফল
রঙিন হয় প্রজাপতি দল
উড়ছে পাখি বলাকাসারি
জগৎ কাঁদে চরণে তাঁরই
হে দর্শন
মুক্ত বিহঙ্গ সোনালি চন্দ্রতারা
সৃষ্টির মাঝে নিস্তব্ধ জলধারা
প্রাণে বাজে সুমধুর গীতবিতান
হৃদয়ে গাঁথা বিষাদের রবীন্দ্রগান
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর