সামাজিক কবিতা গদ্য কবিতা
যুগোপযোগী কবিসত্তা

যুগোপযোগী কবিসত্তা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

পুলক কান্তি দাস

মূক ও বধির শব্দবন্ধের কিছু রকমারী খেলা
অন্তঃসার শূন্য চাটুকারী চারুকলা কিছু
কিছুটা তাঁবেদারী নতুবা উদভ্রান্তের কেউকেটা দলিল
এখন এসবই কবিতার চলমান বিষয়!
অন্দরে ঢোকা বারণ আছে
ও জায়গাটা সাধারণের নয়!
ওখানে নাকি তত্ত্ব জ্ঞানের জটিল অঙ্কের
ক্ষীরপাক হয়।
ফর্মূলাটা চুরি হলেও হতে পারে
দুর্ভেদ্য অন্ধকার কক্ষে তাই
কানাকানি টানাটানি সব বন্ধ!
সপ্তরথীর চক্রব্যুহে ধর্ষিত জনমন
সাময়িক স্বস্তির বৃথা চেষ্টায়
মারুতির ঘূর্ণিপাকে
বিলুপ্তির প্রহর জীবন।
উদ্বিগ্ন আবিল আকুতিজাত
সমকথার মায়াজালে নিজেদেরকেই
ফাঁকি দেবার কিছু গোপন কৌশল
শূন্যসাহসী বুকে কেবল ছল আস্ফালন!
কবিতায় তুলবে না এসব
সমূলে নির্মূল হবার সম্ভাবনা প্রবল!
কবিতা লেখো ---- যথার্থ অক্ষরশিল্পীর মতো
লতা পাতা যৌনতা বা প্রেমে জাবর কাটো সারাদিন
বুদ্ধিজীবী ট্র্যাকে দাও বেলাগাম দৌড় ----
অথবা নখদন্তহীন অসার অজগরের মতো,
অসার জ্ঞানমঞ্জরীর কল্পনাবিলাসে রচনা কোরো
ন্যাজ নাড়ানো কাব্যিক গান ----
অলক্ষ্যে দেখে যাবে বিচারক!
তোষামোদি রত্ন আভূষণের ঝলকে
ঝলসাতেও পারে তোমার লালিত কবিসত্তা!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা