আধুনিক/মুক্তছন্দের কবিতা গদ্য কবিতা
নাকছবি ও কথামালা

নাকছবি ও কথামালা

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

প্রদীপ সাহা

আবহমান, আপনি যা দেখছেন
জ্ঞানত সমস্তই সমষ্টিগত ফসিল,
সাংসারিক ক্লেশ কিংবা রিম,
উলুধ্বনির পাশে সাইরেন।
খড়ের গাদায় আগুন জ্বালিয়ে
প্রায় ন্যাংটো শরীর সেঁকে নেওয়া—
অদ্ভুত জীবনপ্রণালী।
শুনুন, কর্কশ শব্দেরও তাল-লয় আছে,
জীবনে ওঠাপড়ার পাশাপাশি সাহস এবং জুয়া।
মধ্যরাতে মজলিস জমে, তেমন কিছু পরকীয়া—
এবার তুমি বলেছিলে, যাবে যাবেই রাসে।
একাকিত্বের পাশে শামুক শুয়ে থাকে,
যে সালোয়ারে রং উঠবে না—বলেছিল দোকানি।
সেও হৃদয়ের একপাশে হাত রাখে,
বলুন, আমরা তার কতটুকু জানি?
মেঘমল্লারে যত আকাঙ্ক্ষা, আত্মদোহন,
নীল আকাশ—শরমের কলি ঝরে।
যা কিছু কথা, মানুষের আন্দোলন,
আজও নাকছবি, তোলপাড়—শুনশান মনে পড়ে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা