বাংলা বাঙালি
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তোমারটাও বিস্তৃত নয়।
আমি রবীন্দ্রনাথকে ছুঁয়ে দেখেছি
অনুভব করতে পারিনি কখনও
তবে, ব্যথা ভুলেছি মনে মনে
কিছুটা শান্তিও।
আমি নজরুলকে জেনেছি
শেকল ভাঙতে পারিনি কখনও
তবে প্রতিবাদের শক্তি পেয়েছি
কিছুটা লড়াইয়েরও।
আমি জীবনানন্দ দাশ পড়েছি
সবটাই বুঝিনি কখনও
তবে প্রকৃতির প্রেম পেয়েছি
বাংলা ভাষার প্রতিও।
তুমি উপহাস করো কবিদের নিয়ে
বাংলা ভাষা সাহিত্য নিয়ে
আলো ছায়া কিছুই নাকি দেয় না
আছে কেবল প্রবঞ্চনা আর শব্দের জটিলতা।
তুমি আধুনিক বলে নিজেকে সাজাও
বিলিতি মডেলে
পরিষ্কার না হলেও টেনে বলার চেষ্টা করো
বিলিতি ভাষা
তোমার শেলফে সাজানো
দামী মোবাইলে বিলিতি ভাষা শেখার অ্যাপ।
তুমি কখনও বই পড়নি
মোবাইলের শিক্ষায়
নিজের জ্ঞান ভাণ্ডার জাহির করো বারবার।
মোবাইল ছেড়ে বই পড়
বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলো
সাহিত্যকে অনুভব করো,
রবীন্দ্রনাথ - নজরুল - জীবনানন্দ
আজও আলো দেয়, ছায়া দেয়, বাতাস দেয়।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর