জীবনমুখী কবিতা ছন্দ কবিতা
আমার বুকে

আমার বুকে

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

বিভাস দাস

আমার বুকের উপর দিয়ে চলছে মানুষ হেঁটে,
এমনি করেই কেটে জীবন যাচ্ছে আমার কষ্টে।
চলছে নানা যানবাহন আর হরেক রকম গাড়ি,
আমার বুকেই চলছে ঢাকা সবাই যে দেয় পাড়ি।

কত কিছুর সাক্ষী হয়ে নীরব আমি থাকি,
কোথাও আমার বুকের পাশেই বসত পাকাপাকি।
কোথাও আমার দেহের উপর হাজার খানা-খন্দ,
যান-চালকের কষ্ট বাড়ে নেই তো দ্বিধা-দ্বন্দ্ব।

আমার দেহের পাশেই হাজার হাজার গাছের সারি,
বেশ কিছু গাছ জঞ্জাল আবার কোনোটাই দরকারি।
বড়ো বড়ো গাছের ছায়ায় শীতল আমার বক্ষ,
সবাইকে ঠিক পৌঁছে দেওয়াই আমার প্রিয় লক্ষ্য।

শহরেতে আমার দেহ পিচ-পাথরে মোড়া,
তার উপরে আসা-যাওয়া করছে গাড়ি-ঘোড়া।
পাড়ার মাঝে রোগা আমার ঢালাই করা দেহ,
কত কষ্ট বুকের ভিতর খোঁজ রাখে না কেহ।

ঝড়-বাদলে আমার বুকে বারিধারার ঢলে,
জল কেটে সব ছোটো-বড়ো কত না যান চলে।
দুই পাশে নানা রকম পোলের সমাবেশ,
কত রকম বার্তা ছুটে চলে দেশ-বিদেশে।

গণ্ডগ্রামের মাঝে আমি কাদায় মাখামাখি,
গ্রামের লোকের মতেই আমি দুঃখে বেঁচে থাকি।
তোমরা ভাবছো কে আমি, কী আমার পরিচয়!
কেউ আমাকে পথ বলে আর কেউ বা রাস্তা কয়।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা