ভ্রম
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
তুমি ভাঙতে থাকো নীল বলয়
চামড়া ছুইয়ে খসিয়ে দাও বন্ধল
যে ভয় ঘর ভালোবাসতে শেখায়
সেই ভয়কেই ভালোবেসে ফেলো
আমি আয়নায় জাহাজডুবি দেখি
আর ভাবি, কাউকে জানানো হলো না
সংরক্ষণ আসলে এক নিরাপদ ভ্রম ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর