মৃত্যু বলে না শেষ কথা
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কবির কলমে- অক্ষর দামামায় ,
ছন্দহীন পৃথিবীতে ভুখা পেটের
সুতীব্র যন্ত্রণায়
অখাদ্য ও খাদ্য হয় পরাধীন ভারতের গ্রাম বাংলায় ।
শতাব্দী পেরিয়ে গেছে
কৃত্রিম চাঁদ আর বোতামের ভিড়ে ,
সিরিঞ্জে দেখা যায়, টকটকে শ্রম ,
হাহাকার ছিল, আছে এখনও।
নাম ভারিয়ে মহাজনি সুদ
নিংড়ে নিচ্ছে বাঁচার রসদ ।
উদ্বাস্তু আর পরিযায়ী সব
সমতার বৃষ্টির ধারায় ভিজবে ,
ইচ্ছেরা ডানা মেলে উড়বে
দেখা যাবে না ,সদাগরি চোখ ,
সবুজ খেত , ভরা আনন্দ
ভেজালের দীর্ঘ অভ্যাস ভেঙে
মৃত্যুকে, টানবে না কাছে।
জীবনের প্রতি কোষে
বেঁচে থাক গভীর শপথ ,
আগামীর প্রজন্মের পৃথিবী হোক, বাসযোগ্য
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর