হাস্যরসাত্মক কবিতা অন্ত্যমিল কবিতা
চালাক শেয়াল

চালাক শেয়াল

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কণিকা বর্মন

শিয়াল অতি চালাক পশু
ঠকবাজিতে সেরা
ধরতে পেলে কুমির ভাবে
করবে তাকে ন্যাড়া ।
সেদিন রাতে বন বিড়ালে
যেই ডেকেছে বাপ
ভিরমি খেয়ে নদীর জলে
শিয়াল দিল ঝাঁপ ।
সুযোগ পেয়ে কুমির এসে
কামড়ে ধরে ঘাড়
এবার কোথায় যাবি বাছা
ছাড়ছি না তো আর ।
বিপদ বুঝে শিয়াল বলে
ভুল করেছি ভাই
আর কখনো ঠকাব না
কান ধরে মাফ চাই ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা