দেশাত্মবোধক কবিতা গদ্য কবিতা
আমার স্বদেশ

আমার স্বদেশ

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুবীর চৌধুরী

ছিল অনেক ক্ষত, অতর্কিতে ছোবল
নীরবতা নিয়ে একা জেগে থাকা
ঝুন কালি মাখা গুহা, তরঙ্গ ওঠে আর নামে
হাজার হাজার বছর ধরে।
হিমসন্ধ্যা ছদ্মবেশী আততায়ী --
চলে যাবার পর
কোন কথা নেই, শব্দ অন্তহীন আর্তনাদ
অর্থহীন তুমি চলে যাবার পর।

অস্পষ্ট সব নিয়মের প্রাচীর বেড়াজাল
নিভে যাওয়া ঝরে যাওয়া
অচেনা চোখে অকাল খরা
তুমি চলে যাবার পর।

প্রতি রাতে গাছে গাছে ধূর্ত শেয়ালের নিঃশ্বাস
শকুনেরা উল্লাসে মাতে
জন-- কোলাহলহীন অরণ্য বিভীষিকাময় ।

পাথর শরীর নিয়ে জেগে থাকে অহল্যা
শরীরে ক্ষত, নীল সমস্ত দেহ,
কবে যে নিরুদ্দেশ কে রাখে খবর?
আমি বা খোঁজ রাখি কার?

কোন চিহ্ন নেই, ছিঁড়েছে শিকড়
শুকনো দুচোখ, কঙ্কালসার ঝিরঝিরে শরীর
দু বেলা এক থালা ভাত নিয়ে
অপেক্ষায় থাকে স্বদেশ আমার।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা