ফুরিয়ে এলো সব কথা
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
— বিধান চক্রবর্ত্তী
কথা ছিল শতকোটি বর্ষ পরে
মুখোমুখি তুমি আর আমি
মধ্যিখানে সোনাঝুরির বন
কুড়িয়ে নেব সোনাঝুরির পাতা_
বনলতা। 🌿
বসন্তের হিল্লোলে উঠবে জেগে
শ্বেত শুভ্র কাশফুল
হিমেল হাওয়ায় উড়ে যাবে
হৃদয়ের শত নীরবতা_
বনলতা। 🌿
ফিকে হয়ে এলো গোধূলির রবি
শব্দ খুঁজে পায় না আর কবি
সমুদ্রের জল যায় শুকিয়ে
নীল আকাশের নত হয় মাথা_
বনলতা। 🌿
নেমে এলো ঘন কালো আঁধার
কেশ তব সেঁজুতির পাহাড়
ফুরিয়ে এলো হিসেব নিকেশ
শেষ হলো জীবনের সব কথা
নদিয়ার বনলতা।🌿
.
.
.
#ফুরিয়েএলোসবকথা #নদিয়ারবনলতা #বিধানচক্রবর্ত্তী #বাংলাকবিতা #সোনাঝুড়িরবন #কাশফুল #গোধূলি #বনলতা #নদিয়া #কৃষ্ণনগর #বাংলারকবি
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর