প্রকৃতির কবিতা ছন্দ কবিতা
মায়ের আঁচল

মায়ের আঁচল

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

কনিকা রায়

শিরোনাম -মায়ের আঁচল
কলমে -কনিকা রায়

মা জানো?
কাল রাত্তিরে হঠাৎ করে
স্বপ্নপুরীর দেশে,
গেলাম নতুন বেশে।

কি অপরূপ দৃশ্য মাগো
সেথায় গিয়ে দেখি,
আমি যেমন বলি তোমায়-
রোজ খাতাতে আঁকি।

সবুজ মাঠে ঘেরা চতুর্দিক
তারি মাঝে একটা ছোট্ট কুঁড়েঘর,
সেই ঘরেতেই আছে আমার
পুতুল সোনাবর।

আমরা সবাই কত সুখী,
এমন সময় হঠাৎ করে
ডাকলে তুমি, খুকি--।

স্বপ্ন আমার সব গেলো মা
ঘুমের দেশে হারিয়ে,
এবার তুমি রাখো মা গো
তোমার আঁচলে জড়িয়ে।
প্রকাশনা তথ্য: না

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা