সুখের দেশ
পড়া: 5
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
কর্ম জড়ায় ক্লেশ;
ঠিক তখনই নেওতা পাঠায়
আমার সুখের দেশ।
ক্লান্তিরেখা দিগন্তে ধায়,
মর্মে লাগে টান;
দখিনা বাতাস শিস দিয়ে গায়
ঘরে ফেরার গান।
মিষ্টি হাসির দোরগোড়াতে
ফুরায় যখন পথ,
শরম মেখে মুখটি ঢাকে
ইন্দ্রদেবের রথ।
সুখের দেশের কথা এবার
বলব তবে শোন;
সুখগুলো সব পরীর বেশে
ভরিয়ে রাখে মন।
এক টুকরো আকাশ এসে
সাজিয়েছে মোর ঘর;
চাঁদ-তারা সব হাসতে থাকে
সেথায় বছর ভর।
অভয় আছে, শাসন আছে,
মুক্ত গলার স্বর;
দুঃখ গ্লানি, দ্বেষ বা ঘৃণা,
সবাই সেথা পর।
গভীর রাতের আঁধার কাঁপায়
ঘুম পাড়ানি গান;
ছোট্ট পরীর মিষ্টি ছোঁয়া
তৃপ্ত করে প্রাণ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর