দেশ-গ্রামবাংলার কবিতা গদ্য কবিতা
হৃদয়ের মানচিত্রে কাঁটাতার

হৃদয়ের মানচিত্রে কাঁটাতার

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

বিদ্যুৎ কুমার মাহাত

*“হৃদয়ের মানচিত্রে কাঁটাতার”*
(বিদ্যুৎ কুমার মাহাত)

কলমের খোঁচায় আঁকা এক রেখা,
কিন্তু সেখানেই জেগে উঠল মৃত্যু।
দুই দেশ—
একটা আমার, একটা তোমার।
এই যে বিভাজন,
এটা কি মাটির ছিল, না মনের?

ধর্ম হল চাবি,
আর লোভ—তালা খুলল হিংসার।
মন্দিরের ঘণ্টা, মসজিদের আজান—
সব চাপা পড়ল হতাশা আর কান্নায়।

এদেশ বলল, তুই অন্য,
ঐ দেশ বলল, তুই শত্রু।
বাড়ি পুড়ল, দোকান লুট হল,
অথচ কেউ প্রশ্ন করল না।

এই দেশ, ঐ দেশ—
সবই ঠিক আছে মানচিত্রে,
কিন্তু হৃদয়ের মানচিত্রে
আজও কাঁটাতার লেগে আছে রক্তে।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা