স্কুলব্যাগ পড়ে রইল
পড়া: 6
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
(বিদ্যুৎ কুমার মাহাত)
লাখে লাখে পা চলল ওপার থেকে এপারে।
এপারে থেকেও কেউ কেউ
চলে গেল ওপারে।
ঘর হারাল,ভিটে হারাল,
ফিরল না আর জন্মভূমির গন্ধ।
এক ভাষা, এক মাটি,তবু দু'দেশ।
রাম আর রহিম—
দুই বন্ধু, এক বেঞ্চের সহচর।
একসাথে হোমওয়ার্ক ভুলে যাওয়া,
একসাথে স্কুল পালানো,
একসাথে কাঁধে হাত রেখে বাড়ি ফেরা।
একদিন খবর এল—
“তুই হিন্দু, তুই মুসলিম।
তুই এদেশে থাকবি,
তুই চল ওপারে।”
স্কুলব্যাগ পড়ে রইল করিডোরে।
রাম আর রহিম
আর কোনও দিন
একসাথে ক্লাসে বসেনি।
বন্ধুত্ব কীভাবে মানচিত্রে হারিয়ে যায়,
তা কেউ বোঝেনি।
শুধু জানে—ধর্মের নামে
দেশ তৈরি হয়,
কিন্তু হারিয়ে যায় মানুষ।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর