স্বপ্নহীন শরণার্থী
পড়া: 9
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
(বিদ্যুৎ কুমার মাহাত)
পূর্ব দিগন্তে আগুন লেগেছে,
শান্তির নীড়ে ঢুকে পড়েছে সশস্ত্র অন্ধকার।
ভাঙছে ঘর, জ্বলছে স্বপ্ন,
বুকভরা আর্তনাদে নীরব আকাশ কাঁপছে।
বাঙালির রক্তে নাম লেখা হলো স্বাধীনতার,
তবু প্রতিদিন মৃত্যুর মুখে দাঁড়িয়ে প্রশ্ন!
ধর্মের নামে বিভাজন, মানুষের নামে নির্যাতন,
শিশুর চোখে আগুন, মায়ের কোলে শূন্যতা।
সীমান্তের ওপারে আশ্রয় নয়,
শুধু নতুন এক অচেনা গৃহহীন যাত্রা।
স্মৃতির জন্মভূমিতে ফেলে এলো একরাশ স্বপ্ন,
খোলা দরজা, বই, আর বাবার গরুর গাড়ি।
এ দেশ আশ্রয় দিলেও হৃদয়ে রয়ে গেল,
একটি বাড়ি,গাছ, একটি জানালা।
আর বুকে খোদাই করা প্রশ্ন!
কেন মানুষ মানুষকে এত ঘৃণা করে?
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর