দেশাত্মবোধক কবিতা গদ্য কবিতা
খুঁজে ফেরে প্রাণ

খুঁজে ফেরে প্রাণ

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

“ভারত আমার ভারতবর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো”

— সেই চিরনবীন নেশা লাগানো গান,
খুঁজে ফেরে প্রাণ...

হঠাৎ যখন বিদ্যুৎ চমকালো,
হরগোবিন্দ দাসের উঠান
লাল রং মেখে
দেড়শো কোটির পিলে চমকালো...

থেমে গেল সভ্যতা...
সংস্কৃতি...
সম্প্রীতি...
বিবেক...

দেখছে সবাই—
চারিদিকে শুধু নিশান আর নিশান...
গেরুয়া...
সবুজ...

দেখল না কেউ,
নিশানের ডগায়
লেগেছে রক্তের ঢেউ...

জাগরণ এসেছে... জাগরণ...
চেতনায় নয়,
মন্দিরে...
মসজিদে...
দরগায়...
জলসায়...

তাই তো,
সাবলীলভাবে বন্ধ হয়েছে—
বিদ্যালয়ের দরজা...
শিশুদের খেলার মাঠ...

লজ্জায় ভেঙেছে হাসপাতালের ছাদ,
সাক্ষী থেকেছে আধপোড়া চেলা কাঠ...

বিভেদ-মাখানো স্লোগানে মুখরিত
আকাশ...
বাতাস...
আর আমার সহনাগরিকদের দীর্ঘশ্বাস...

বন্ধ খাঁচার বাধ্যবাধকতা...
তবু উন্মুখ হয় কান...

খুঁজে ফেরে প্রাণ—
সেই চিরনবীন আবেশ লাগানো গান...

“ভারত আমার ভারতবর্ষ,
স্বদেশ আমার স্বপ্ন গো,
তোমারে আমরা লভিয়া জন্ম
ধন্য হয়েছি, ধন্য গো।”

এই কবিতার আবৃত্তি

এই কবিতার সংরক্ষিত আবৃত্তি শুনুন।

খুঁজে ফেরে প্রাণ-এর প্রচ্ছদ

খুঁজে ফেরে প্রাণ

কণ্ঠে: ঈশিতা চক্রবর্ত্তী

শোনা: 0 বার

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা