সামাজিক কবিতা গদ্য কবিতা
জারজ

জারজ

পড়া: 5 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মুকুল বসু

আমার কোনো পিতা-মাতা নেই
ধর্ম-জাতি স্বদেশ বিদেশ নেই,
বহু মানুষের রক্ত আমার শরীরে
আমি এক জারজ-সন্তান,
জাবালাপুত্র সত্যকামের মতো,
ঘাসফুল হয়ে নিরালায় ফুটি
বাতাসে একটু ঘ্রাণ ছড়িয়ে ঝরে যাই।
আরও দেব বলি, কিন্তু সময় যে নাই।

অন্ধকারে কবিতা প্রেমিকার সাথে
শরীর ও মন বিনিময়ের
বিপর্যস্ত মুহূর্তকে অনন্ত মনে হয়......
তখনই সমস্ত পোশাক ঝড়ো বাতাসে উড়ে যায়
অন্তর্মন ও বহির্মন
শরীর ও হৃদয় দুলিয়ে
কানে-কানে ফিসফিস করে....
তোমাকেই চেয়েছিলাম, আমার জারজই ভালো।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা