সামাজিক কবিতা গদ্য কবিতা
আছি

আছি

পড়া: 4 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মুকুল বসু

একটু পরেই ধরতে হবে -
নাইলে ছুট দেবে স্মৃতির হরিণ।
কালবোশেখির পাগলামি বুকে নিয়ে
ছুঁড়ে দেবো ভাঙা হাত পাখার নাগাল,
শব্দব্রহ্ম প্রথম মিলনে যেমন
গোখরোর আবেগ তাপে -
বর্তমানের স্বপ্নভূমি চোরাবালিতে ঘুমায়;
অপর্ণা, তুমি এখন কোথায়!

আছি গো, আছি।
এই তো নিকানো উঠোনে লক্ষ্মীর পায়ের ছায়ায়,
বিলম্বিত লয়ে চৌরাশিয়ার বাঁশির সুরে,
মেঘলা দিনে হঠাৎ ওড়িশি নাচের পায়ের নূপুরে।
আছি গো, আছি...
বিস্মৃতির জানালায় দু - পাল্লা খুলে,
উধাও শূন্য মণ্ডলে মায়াবী হয়ে আছি;
অজানা অচেনাদের সহবাসে আছি।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা