থাক
পড়া: 3
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
ওরা আলোতে আর বাতাসে থাক।
শিশুর কাঁধে বইয়ের ব্যাগ ঝুলিও না,
ওরা ওদের মন মিলিয়ে দেখতে এবং খেলতে থাক।
ভুলেও কভু দখিন দুয়ার বন্ধ রেখো না,
সমস্ত দিন ঘরের মাঝে সবাই খেলতে থাক।
নদীর জলে জোছনা এসে শরীর মেলে দিল,
নৌকা বেয়ে ঢেউ তুলো না, প্রেমের নেশায় থাক।
গভীর রাতে বাসর ঘরে কড়া নেড়ো না,
ওরা এখন বিবশ দেহে স্বপ্নে আছে থাক।
আরও কত ওলট-পালট রদবদলের পালা আছে,
আদি থেকে অনাদিতে; জানা এবং অজানায় থাক।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর