হাস্যরসাত্মক কবিতা অন্ত্যমিল কবিতা
টাকের শোভা

টাকের শোভা

পড়া: 2 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

গজেন বাবুর টাক ছিল
দুপুর বেলা দরজা এঁটে
লাগিয়ে আঠা ডাকের টিকিট
নিজের টাকেই সাঁটছিল
গিন্নী এসে চোখ কপালে
তুলেই বলেন, ভীমরতি?
টাকের ওপর স্ট্যাম্পো মারার
এমন আজব পদ্ধতি

আর দেখিনি বলছি হ্যাঁ গা
ধরলো তোমায় কোন ভুলোয়
ঘামলে টাকে আলগা আঠায়
টিকিট যাবে কোন চুলোয়?
রজন মেশাও বেলের কষে
স্ট্যাম্পো তালে আঁটবে ঠিক
জরির গুঁড়ো আঠায় দিলে
বাহার দেবে ঝিকিরমিক

গরম গোবর তাও কিছুটা
দাও যদি ঠিক মাঝখানে
ভার ভারিক্কে টাকের সুনাম
করবে তখন লোকজনে
চিড়বিড়িয়ে উঠল গজেন
মরছি নিজের ভাবনাতে
পান্তা ভাতে ডালের বড়া
এই তো পারো সাবড়াতে
টাকের কদর বুঝবে কি ছাই
ওসব তোমার কারচুপি
ঢের বুঝেছি টাক ঢাকতে
জলদি আনো ফেজ টুপি!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা