সময় – বিলাস
পড়া: 2
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
পেছনে তাকিয়ে দেখে অতীত –
আলেয়ার মতো হাতছানি দেয়,
করুণ চোখে নদী চরের বালুরাশি তাকায়।
ভীষ্মকে পাতাল ছিঁড়ে জল দেয় অর্জুন।
সরলরেখা দিগন্ত পেরিয়ে যায় অভিসারে,
বক্ররেখা নিজের চারপাশে ঘোরাঘুরি করে।
টের পেলে সাপ ভেকের নাগাল পায় না।
সরলরেখাই সেরা, আকাশের মেঘ যেমন ধারাপাতে।
জন্ম ও মৃত্যুর মাঝের সময়টুকুই জীবন;
এখানেও ভালোবাসা দুর্লভ হলে চাঁদের কলঙ্ক ভেসে ওঠে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর