প্রেমের কবিতা অন্ত্যমিল কবিতা
পূর্ণ – অপূর্ণ

পূর্ণ – অপূর্ণ

পড়া: 6 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মুকুল বসু

দূরে ছায়া হয়ে ছিল যে,
প্রেমে কারা হয়ে আসে সে।
রূপ-মায়া সবে রং মাখে,
সাজেগোজে এলো – মেলো রাখে।
তাই বুঝি আসে – পাশে ঘোরে,
আরও চাও, আরও চাও মোরে।
পুরোপুরি না চাইলে বলো,
কেন যাবো নিজে ঢলো ঢলো।
থাকো তুমি একা একা ঘরে,
ছবি আঁকো জাগো যার তরে।
সারা হলে ডেকো মন ভরে,
ঠিক যাবো রোদ জল ঝড়ে।
প্রকাশনা তথ্য: মিছিলের মাঝপথে কাব্য গ্রন্থ থেকে

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা