অনুপ্রেরণামূলক কবিতা ছন্দ কবিতা
স্বপ্নের পাঠশালা

স্বপ্নের পাঠশালা

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সঞ্জয় মাহাত

স্বপ্ন দেখি গড়ব আমি
একটি পাঠশালা;
সৃষ্টি জুড়ে থাকবে সদা
মুক্ত তার তালা।

নিয়ম করে আসবে সেথা
বন্যা-বাদল-ঝড়;
ছুটবে পরে, চিনবে আগে
হরেক রকম খড়।

কোন খড়ে গাঁথা সোনার দানা
নিয়ে মাটির টান;
নতুন প্রিয়ার ব্যাকুল পরান,
কোন খড়ে তার মান।

দেয় না বাধা ছুটতে ওদের
ছোট্ট কুঁড়ে ঘর;
ভাঙবে শুধু উদ্ধত ঐ
বিরাট ইট পাথর।

আলতো ছোঁয়ায় বাঁধিয়ে দেবে
সোনালি সিঁথির সিঁদুর;
করবে সেলাম ওদের,
যারা সৃষ্টির কারিগর।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা