জীবনমুখী কবিতা গদ্য কবিতা
বারুদের মাঠে কৃষক

বারুদের মাঠে কৃষক

পড়া: 22 ডাউনলোড: 1 প্রিন্ট/PDF: 2

বিদ্যুৎ কুমার মাহাত

যে জমিতে অঙ্কুরিত হতো সোনালী ধান,
আজ সেখানে ট্যাংকের শিকল দৌড়ায় বেপরোয়া।
মাটির গন্ধে মিশে গেছে বারুদের দাহ,
গাছের পাতায় লেগে আছে বিস্ফোরণের ধুলো।

যে হাওয়ায় ভেসে আসত লোরির সুর,
সেই হাওয়াই আজ বয়ে আনে গুলির শিস।
সূর্যও লজ্জিত—রক্তে রাঙা তার আলো,
আকাশে উড়ে বেড়ায় ভয় আর ধোঁয়া।

কৃষকের চোখে ঘুম নেই, শুধু দীর্ঘশ্বাস,
হাতে কাস্তে নয়, আজ মুঠো করা ক্ষোভ।
বীজ মিশে গেছে কান্নায়, জলে নয় অশ্রুতে,
ধানের গাছের বদলে দাঁড়িয়ে আছে মৃত্যু।

এই মাটিই তো একদিন জন্ম দিয়েছিল জীবন,
আজ সেই মাটিতেই পড়ে আছে দগ্ধ স্বপ্ন।
কবে ফিরবে শান্তির হাওয়া সেই গ্রামে,
যেখানে ফসল নয়, আবার ফুটবে মানুষ।

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা