আস্ফালন
পড়া: 15
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
এ কেমন রাষ্ট্রনীতি
ছেলে কাঁদে দেখতে চেয়ে
দেখার ইচ্ছেদের হয় ইতি।
করজোড়ে মিনতি করে
অসুস্থ মা'কে দেখবে তার ছেলে
অন্ধকার কারাগারে বন্দি কয়েদি
রাষ্ট্রের অনুমতি পেলে।
মা পৃথিবীতে সবারই আছে
যার জন্য আলো দেখা
কোন আইন কী টানতে পেরেছে
সন্তানের সঙ্গে মা এর দূরত্ব রেখা!
এ সিদ্ধান্ত, সিদ্ধান্ত নয়
মৌলবাদের আস্ফালন
সংখ্যাগুরু বলে সংখ্যালঘুর উপর
অসভ্য, কদর্য, বর্বরোচিত আচরণ।
ধিক্কার রইলো সেই নীতির
যে নীতি সন্তান’কে দেখতে দেয় না মা
সন্তানের আকুল কান্নার চোখের জল
একদিন উজাড় করবে মৌলবাদের গাঁ ।
অন্ধ মৌলবাদের কুৎসিত রূপ
পড়শি দেশে চোখে ভাসে
ঘুমের ঘোরে আঁতকে উঠি
দু-চোখ জলে ভাসে।
এমন অভিসন্ধি যেন
কখনও কারো সাথে না ঘটে
মা এর কাছে সন্তান ফেরাতে
রাষ্ট্র নিজে পৌঁছে দিক সন্তান’কে তটে।
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর