দুর্গা
পড়া: 19
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
হাহাকার শুধু হাহাকার
প্রাণের হাহাকার
মৃত্যু পিছে পিছে__
নিমেষেই মৃত্যুপুরী।
কে কার উপরে
কে নেবে কার খোঁজ
সকলেই মৃত্যু পথযাত্রী
সম্মুখে মৃত্যু দেখে সকলের দু’চোখ।
সপ্তমের সুরে বিষাদ মাখা
ললাটে প্রলয়ের টিকা
আশীর্বাদের প্রদীপের নিচে অভিশাপের ছায়া
মনি-মুক্তা-তারা খচিত মণ্ডপে দাঁড়িয়ে
নির্বিকার আনন্দদায়িনী মা___
দেবী দুর্গা।
প্রকাশনা তথ্য: না
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর