প্রকৃতির কবিতা অন্ত্যমিল কবিতা
মিষ্টি কথার বৃষ্টি

মিষ্টি কথার বৃষ্টি

পড়া: 3 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া

হঠাৎ এমন বৃষ্টি
মিহিন জলের জাল ফেলেছে মেঘলা অনাসৃষ্টি
মৌ ঝুরঝুর আমের বোলে
ঠোঁট ডুবিয়ে পাতার কোলে
ডাকছে কুটুম ইষ্টি
ঝুপ ঝুপ ঝুপ পানকৌড়ি মাছরাঙাদের দৃষ্টি
এড়িয়ে গিয়ে জলের তলায়
মাছের দেশে রুপোর আঁশে আকাশ ভরা গানে
শুনতে কে পায় উড়াল পাখির শিসটি?
গানের খাতায় ছড়ার পাতায়
ঝরছে ঝরুক ঝরছে ঝরুক মিষ্টি কথার বৃষ্টি!

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা