পাল্টে যাচ্ছে
পড়া: 18
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 1
সিলিং ফ্যানের বাতাস ক্রমাগত উসকে দিচ্ছে স্লোগান।
শীততাপ নিয়ন্ত্রিত ঘরে, পেপার ওয়েটের কোনো কাজই নেই।
আনুগত্যে বুঁদ টেবিল ছেড়ে সে কোথায় যাবে?
বিশাল বিশাল কারখানা আছে, যেখানে
অর্গানাইজ ওয়েতে বিক্রি হয়ে যায় তরুণ-তরুণীদের ভবিষ্যৎ।
আছে অসংখ্য রোবট।
আমাদের স্বচ্ছল জীবনে কোনো কিছুই নেই,
এটা বলা যাবে না।
প্রাচুর্য কাকে বলে সেটা আমরা জেনেছি শুধু নয়,
ভোগও করেছি।
হে চেনা বুদ্ধিজীবী, ঘন ঘন রং পাল্টাও।
হে কর্পোরেট ব্যবসায়ী, রাজনীতিবিদ, নিজ নিজ ঢঙে
শুরু করো বিজ্ঞাপন।
হে ভনিতাপ্রিয় নয়া সভ্যতা, শোভিত-সজ্জিত শব্দগুলিকে,
তোমরা এইডস-কবলিত অসুস্থ যোনির ভেতরে লুকাও।
শেলির স্বপ্নের তৃতীয় সহস্রাব্দের
কল্যাণবিশ্বে এখন ট্রাম্পের, শি জিনপিংয়ের
মচ্ছব চলে।
মানুষের প্রিয় শব্দের মধ্যে প্রিয়তম স্বাধীনতা।
ভেতর থেকে বাইরের উঁচু ভবন দেখে বোঝা যায়,
দেশটা সত্যিই পাল্টে যাচ্ছে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর