বেসাহারা
পড়া: 16
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
নেই কোনও লেনা দেনা হারাবার ভয়!
জীবনের সিলেবাসে নানা অধ্যায়
আগুনের অক্ষর চেনে কি সবাই?
আকাশের ভাষা বোঝে সাগরের ঢেউ
অসীমের সীমারেখা দেখেছে কি কেউ?
পথভোলা স্বপ্নেরা বেসাহারা হ’য়ে
অজানার আশ্রয়ে লুকিয়েছে ভয়ে।
ভয়ের ভাষা কি বোঝে বিষণ্ণ বাতাস
কানে বাজে অবিরাম ভীত ফিসফাস।
নির্বাক সময় চলে গোপন খেয়ালে
পৃথিবী পা মেলায় তালে বেতালে।
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর