বিশ্বাস
পড়া: 13
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
মানচিত্র গুলিয়ে যাচ্ছে।
বস্তির ঘরে কিশোরী বেশ্যার শীৎকার,
গাঁ, গঞ্জে গেল গেল রব।
ময়লা নাভির মেয়েদের চোখের গভীরতা,
ক্লান্ত যুবকের মায়া হারানোর ব্যর্থ কান্না
মনে করায় অশ্লীল-চূড়ান্ত আশ্লিক।
শহরে শৌখিন পদ্মফুলের গন্ধভরা শরীরে,
কাদামাটির কাছে উগরে বমি করে জর্জরিত বিশ্বাস।
বুকে মাথা রেখে ফর্সা পিঠে তীব্র ব্যঙ্গ আঁকা ট্যাটু দেখেছি।
আজ তোমাদের বিশ্বাস করি না।
আকাশ, নদী, সমুদ্র মোহনাকে করি,
কারণ কোথাও নদীর জলে নিজেকে গণনা করে নিতে ভুলে গিয়ে
আগামী লোকের দিকে অগ্রসর হয়ে যাই।
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর