ঘ্রাণ
পড়া: 16
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
জেসমিনের পুরো উপত্যকা
দৃষ্টিনন্দন মোড়ক
ক্রিস্টাল ভেদ করে, ল্যাভেন্ডারের
দিগন্তজোড়া ল্যান্ডস্কেপের
গভীরে যাও, দেখবে মৌলবাদীদের
ফসিলগুলো সুনিপুণ ঘাসের
কার্পেটে মোড়া, রঙ-বেরঙের
নোনা হাওয়ায় বেদনায় বিমর্ষ হয়ে দুলছে।
বাজার ব্যবস্থাপনা অতিক্রম করে
ফুলের পাপড়িগুলো ঝরে পড়ছে।
বসন্ত দিনে ঘুঘু ক্লান্ত হয়ে, জেগে থাকতে
পছন্দ করে, ঝোপের মাঝখানে।
প্রাচীন পাখি নিজেও ক্লান্ত।
অফুরান সৌন্দর্যপিপাসা, ফুলের গন্ধে
শরীরে শরীরে গভীর আলিঙ্গনে
ঘ্রাণ পেতে চায় এখন ওরা।
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর