দিন যাপন
পড়া: 13
ডাউনলোড: 0
প্রিন্ট/PDF: 0
সব তারা ঘুমিয়ে
দু-এক গোঁয়ার শেষ রাতের
মাতালের মতো চোখদুটো
খোলা রেখে চলে যাচ্ছে
দূর থেকে অনেক দূরে
রেখে যায় একমুঠো ভালোবাসা
রোদের পরিক্রমার ক্ষণিক আভাস—
আয়ুহীন স্তব্ধতাও বিস্ময়
তোমার নগ্ন নির্জন হাত
বসন্ত আকাশে ঘন হয়ে উঠছে—
দিনের অভিমান ভেবে, যত রং পেয়েছ
প্রবাহিত মন উঁকি দেয়—
দুঃখের মাঝে, উৎকৃষ্ট জলছাপে
মুক্তোর মতো ঝরে পড়ে গভীর প্রেম
তারই মাঝে ছড়িয়ে পড়ে
ঘনকুয়াশা, এভাবেই দিন যাপন।
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে
এই কবিতার আবৃত্তি
এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।
আপনার অনুভূতি
কনটেন্ট রিপোর্ট করুন
অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।
মন্তব্য ও উত্তর