প্রেমের কবিতা ছন্দ কবিতা
কাব্য কথা

কাব্য কথা

পড়া: 14 ডাউনলোড: 0 প্রিন্ট/PDF: 0

সুবীর চৌধুরী

বিনুনি তার অন্তর্বাসে
বিনুনি কাঁপছে ত্রাসে
ভরা সে যৌবন...

কাম দরিয়ায় ভাসলো জাহাজ
ভাসবে কি ভাসবে না!
ভাবতে ভাবতে ঋতুরাত্রি
পার হয়েছে তার
ক্ষুধার্ত চোখ হ্যাংলা এখন
খুলল পুরুষ দ্বার...

দ্বার নয়তো, অনন্ত স্রোত
শান্তি-সুধার বারি
সেই বারিতে স্নান সারতে
দু-জনই দরকারি।

অতএব থাক, কাব্য কথা
এসো হে যৌবনা।
কাম দরিয়ায় ভিড়ল জাহাজ
আর কেন আনমনা!
প্রকাশনা তথ্য: তুঁত ফুলের রঙ কাব্যগ্রন্থ থেকে

এই কবিতার আবৃত্তি

এই কবিতার কোনও প্রকাশিত আবৃত্তি এখনও আর্কাইভে নেই।

আপনার অনুভূতি

পাঠকের আলোচনায়

মন্তব্য ও উত্তর

মন্তব্য করতে সদস্য হিসেবে প্রবেশ করুন। প্রবেশ করুন →
এখনও কোনো প্রকাশিত মন্তব্য নেই।
কনটেন্ট রিপোর্ট করুন

অভিযোগ জানাতে সদস্য হিসেবে প্রবেশ করুন।

আরও কবিতা